রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫

দেশে নির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে এক ব্রিফংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোন অভিযোগ অনিয়ম জানাতে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনগণের আস্থা অর্জনে নির্বাচনে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। উর্ধতন কর্মকর্তার বেআইনি আদেশ না মানার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনী কোন প্রতিনিধি প্রার্থীর পক্ষ থেকে খাবার না নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, এই পর্যন্ত ডেভিল্ড হান্টে ২২ হাজার ৪৬৩ জন আটক, ৪৭৩ টি আগ্নেয়াস্ত্র অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ভিডিও