রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:১৪

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খানের বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নির্দেশক্রমে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসেন খান বলেন, ‘মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি।’ একই সঙ্গে দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানকে।

এছাড়া চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিকসহ চট্টগ্রাম মহানগরের সর্বস্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সাজ্জাদ হোসেন খান বলেন, ‘আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়। এই সময়ে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই এখন প্রধান দায়িত্ব।’

তিনি ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ভিডিও