রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

হাটহাজারীতে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেতদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯

চট্টগ্রমের হাটহাজারীতে ট্রাক চাপায় আরিফ (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হন চালক মামুন। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অক্সিজেন-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রহমতঘোনা মুল্লুক শাহ বাড়ির বাসিন্দা আবদুর শুক্কুরের ছেলে।

রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। দুর্ঘটনার খবরটি পেয়েছি। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম গেছে।

ভিডিও