চট্টগ্রামের হাটহাজারীতে একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার কলেজ গেইট বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।
অভিযানকালে কিচেন ডেইরি রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং প্রয়োজনীয় কাগজপত্র না রাখার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।