সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফ্যাসিজম রোধে রাষ্ট্রের থেকে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। ফ্যাসিজম রোধ করতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। আমরা চাই আগামীদিনে এই পরিবর্তন আনতে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সিম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এন কথা বলেন।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে হবে। সবার অধিকার আছে স্বাধীনভাবে কাজ করার। আমরা চাই আপনারা সমাজের প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করেন, আপনারা নেতৃত্বে আসবেন। মহিলাদের বলছি সব জায়গায় আপনাদের আরও বেশি অংশ নিতে হবে, নেতৃত্বে আসতে হবে।

মহিলাদের আরও বেশি শক্তিশালী হতে হবে। টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা সবাই এক, এই ব্যাপার আপনারা কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাপ্টেন আতাউর রহমান, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া, বাবু প্রীতম বড়ুয়া ডালিম, সুনীল চাকমা, বিপুল চাকমা, আলো চাকমা, শুকরজিৎ চাকমা রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশয় চাকমা, সমুনি চাকমা প্রমুখ

ভিডিও