০
চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌণে ৩টায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ তেলিবিলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম রিফাত (৩৫)। তিনি ওই এলাকার ছিদ্দিক সওদাগরের পুত্র।
জানা গেছে, রিফাতের কাছ থেকে ২টি এলজি, ৭টি কাতুর্জ, ২ লিটার বাংলা মদ, ৪টি রামদা, ৬টি চাকু, একিটি ড্রোন, ৮টি মোবাইল, ৩টি মেমোরি কার্ড, একটি মোবাইল ব্যাটারি, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, একটি পেনড্রাইভ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ (২৬ ইবি) বলেন, আটককৃত ব্যক্তিকে অস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।