রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগাড়ায় দেয়াল চাপায় যুবকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ০৬:১১

চট্টগ্রামের লোহাগাড়ায় দেয়াল চাপায় মো. খালেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের শামসু হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খালেদ ওই এলাকার ট্রাক্টর চালক আব্দুল মান্নানের ছেলে।

নিহতের বড় ভাই মো. আসাদ জানান, বৃহস্পতিবার সকালে খালেদ নিজ বাড়ির পুরাতন অংশের দেয়াল ভাঙার কাজ করছিল। এ সময় দেয়াল ভেঙে ইটের বড় অংশ তার শরীরের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিমূল দত্ত তাকে মৃত ঘোষণা করেন।

ডা. শিমূল দত্ত জানান, দুপুর ২টার দিকে খালেদকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিডিও