রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

লোহাগাড়ায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগর ইউনিয়নের আখতারিয়া পাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

নিহত শিশু তামিম হাসান (৩) ওই এলাকার রেজাউল করিমের ছেলে। আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শিশু তামিম হাসান ও আরও একজন শিশু বাড়ির পাশে পুকুরে খেলছিল। হঠাৎ দুই শিশুই পানিতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদ বলেন, এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

ভিডিও