শনিবার, ১৩ জুন ২০২৬

নতুন ৫০ সদস্যকে বরণ করে নিল সিএমইউজে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৪

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) নতুন সদস্যপদ পাওয়া ৫০ জন সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকালে সিএমইউজে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে নতুনদের বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমইউজের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ। নতুন সদস্যদের নাম ঘোষণা করেন সিএমইউজের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ’র চট্টগ্রাম ডিভিশনাল এডিটর সালেহ নোমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএমইউজের যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সেলিম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক কর্ণফুলীর ফটোসাংবাদিক মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, নির্বাহী সদস্য ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, সিএমইউজের সহ–সভাপতি মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, দৈনিক কর্ণফুলীর বার্তা সম্পাদক জামাল হাওলাদার ও গ্রীন টেলিভিশনের প্রধান নির্বাহী ওয়াহিদ জামান।

এছাড়া বক্তব্য দেন দৈনিক ভোরের ডাকের ব্যুরো প্রধান কিরণ শর্মা, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ফারুক মুনীর, টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার জুবাইর উদ্দীন ও দৈনিক খবরের কাগজের ফটোসাংবাদিক মোহাম্মদ হানিফ।

বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভিন্নমতের সাংবাদিকরা নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। সে সময় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা শূন্যের কোটায় নেমে এসেছিল। এখন গণমাধ্যমের হারানো মান–মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নতুন সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘ট্রেড ইউনিয়ন সাংবাদিকদের অধিকার। সিএমইউজে নতুনদের বরণ করে সেই অধিকারের স্বীকৃতি দিয়েছে।’ তাঁরা সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভিডিও