,

 

মিরপুরে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : 14 October 2025, 04:37

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। এদিন দুপুর পৌনে ১২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

তালহা বিন জসিম বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানান তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি সাততলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইড ছিল।

ভিডিও