শনিবার, ১৩ জুন ২০২৬

সম্প্রীতি বজায় রেখে ঐক্যের পথে এগিয়ে যেতে হবে: ফারুক-ই-আজম

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক-ই-আজম, বীর প্রতীক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পতেঙ্গা, কোতোয়ালী ও পাঁচলাইশ এলাকার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, দুর্গোৎসব এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সকল ধর্মের মানুষ এই উৎসবে সামিল হয়, যা সম্প্রীতি ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত। এবারের আয়োজন নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে প্রমুখ।

ভিডিও