,

 

‘চা শ্রমিকদের অধিকার আদায়ে সবসময় পাশে থাকব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : 29 September 2025, 03:40

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চা শ্রমিক ও বাগান কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

অনুষ্ঠানে তিনি শ্রমিকদের সার্বিক অবস্থা, সমস্যা ও চাহিদা মনোযোগ দিয়ে শোনেন এবং উপস্থিত সকল শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ‘চা শ্রমিকরা আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে থাকতে চাই এবং তাদের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রাখতে প্রস্তুত।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি আবু তাহেরসহ নারায়ণহাট ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

উক্ত আয়োজন স্থানীয় জনগণের মাঝে প্রশংসা কুড়ায় এবং শ্রমিকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

ভিডিও