সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজি পরিবহনে ব্যবহৃত স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে।
শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের স্বজনদের সান্ত্বনা ও আহত শ্রমিকের চিকিৎসার খোঁজ নিতে এসে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন।
তিনি জানান, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকেও কিছু দেব। সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গেছে। তারা গ্যাস নির্গত হওয়া বন্ধের চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন হবে। সরকারের দায়িত্ব হচ্ছে সঠিক তদন্ত করা। সেখানে কমপ্লায়েন্স ছিল কি না ? কর্তৃপক্ষের কোনো নেগলিজেন্স ছিল কি না ? তা সঠিক তদন্ত করে এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্বতারা/ইউডি