0
চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন।
জানা গেছে, বিস্ফোরণের পর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে বিস্ফোরণের কারণ এবং হতাহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে।