,

 

সন্ত্রাসী ডেভিড ইমনের সাথে গ্রেপ্তার তিন সহযোগী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 29 July 2026, 04:28

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের (২৫) সাথে তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ।

আজ ​বুধবার ভোর পৌনে চারটার দিকে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকার সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমনের সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর তিনজন হলেন—ঢাকার শ্যামপুর এলাকার আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), মতিঝিল এলাকার বাসিন্দা মো. শামিম (২৮) এবং যাত্রাবাড়ী এলাকার মো. সাফায়েত হোসেন (২৮)।

অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার ৯টি পৃথক টিম যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।

জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন , চট্টগ্রাম জেলা পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে এই অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা গ্রেপ্তার এড়াতে যশোর হয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

​পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার সকাল ১০টায় তাদের চট্টগ্রাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও