0
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে পৌরসদরের ইদিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফ প্রকাশ খোকন (৪৬) সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড উত্তর ইদিলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, রাতে এক ব্যক্তি ইদিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।
স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
পূর্বতারা/ইউডি