,

 

কক্সবাজারে সরকারি বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন, ডাম্পার ট্রাক জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : 25 July 2026, 02:08

কক্সবাজারের পানেরছড়ায় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ।

শনিবার (২৫ জুলাই) পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করে পানেরছড়া রেঞ্জ অফিসের হেফাজতে নেওয়া হয়।

অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন, সরকারি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি বনভূমি রক্ষা এবং বনভূমি দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসের মতো কর্মকাণ্ড প্রতিরোধে বন বিভাগের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভিডিও