,

 

চট্টগ্রামে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধসের শঙ্কা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 21 July 2026, 07:39

চট্টগ্রাম বিভাগে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়, বুধবার (২২ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, অতিভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভিডিও