,

 

ডেস্কটপে স্বাভাবিক ফেসবুক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 19 July 2026, 04:28

ডেস্কটপে আবার স্বাভাবিক হয়েছে ফেসবুক। রোববার দুপুরের পর থেকে কয়েক ঘণ্টা চট্টগ্রামেরসহ বাংলাদেশের অধিকাংশ ব্যবহারকারীরা ডেস্কটপে ফেসবুক লগইন, নিউজফিড দেখা, আপলোডিং ও বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারেননি।

তবে একই দিন বিকাল ৪টার পর থেকে ডেস্কটপে আবার ফেসবুক স্বাভাবিক হয়েছে।

দেখা গেছে, ফেসবুক খুলতে গেলে ‘সাইটের সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না এমন একটি বার্তা পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে জানানো হয়েছে।’

এম জুয়েল নামে চট্টগ্রামের প্রথিতযশা এক গণমাধ্যমকর্মী জানান, দুপুরের পর ফেসবুক হঠাৎ করে বন্ধ দেখাচ্ছিল। নিউজ আপলোডিং, ম্যাসেজিং ও অন্যকিছু করা যাচ্ছিল না। তবে মোবাইল ফোনে ফেসবুক স্বাভাবিক ছিল। বিকালের দেখি ডেস্কটপে ফেসবুক ব্যবহার সক্রিয় হয়েছে। এটা মেইন সার্ভারের সমস্যা মনে হচ্ছে।

গত মাসের ১২ তারিখেও ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়।  সেদিন রাত সাড়ে আটটার কিছু আগে ফেসবুক সচল হওয়া শুরু হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও