ফেসবুকে বিভ্রাটের কারণে চট্টগ্রামসহ বাংলাদেশের অধিকাংশ ব্যবহারকারী লগইন, নিউজফিড দেখা, আপলোডিং ও বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যায় পড়েছেন। তবে কম্পিউটার ডেস্কটপে ব্যবহারকারীরা এ সমস্যায় পড়লেও মোবাইলে ফেসবুক সক্রিয় রয়েছে।
আজ রোববার দুপুর থেকে এ ভোগান্তিতে পড়েছেন ফেসবুক ব্যবহারকারীরা।
তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
ফেসবুক খুলতে গেলে সাইটের সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না এমন একটি বার্তা পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে জানানো হয়েছে।
এম জুয়েল নামে চট্টগ্রামের প্রথিতযশা এক গণমাধ্যমকর্মী জানান, দুপুরের পর ফেসবুক হঠাৎ করে বন্ধ দেখাচ্ছে। নিউজ আপলোডিং, ম্যাসেজিং ও অন্যকিছু করা যাচ্ছে না। আমি প্রথমে আমাদের ফেসবুক পেজে প্রবলেম মনে করেছিলাম। তারপর অন্য মিডিয়ার ফেসবুকে ক্লিক করলে একই সমস্যা দেখা যায়। ‘ইউর একাউন্ট ইজ কারেন্টলি আনএভেইলেবল ডিউ টু সাইট ইস্যু। কিছুক্ষণের মধ্যেই সমাধান হবে’- বলছে ফেসবুক।
গত মাসের ১২ তারিখেও ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। সেদিন রাত সাড়ে আটটার কিছু আগে ফেসবুক সচল হওয়া শুরু হয়।
পূর্বতারা/ইউডি