,

 

সাবেক সাংসদ নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 13 July 2026, 11:49

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি সোমবার (১৩ জুলাই) ভোররাত ৪টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

নজরুল ইসলাম চৌধুরীর ভাতিজা নাহিয়ান চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বেশকিছু দিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

আজ রাত দশটায় চট্টগ্রাম শহরের বাসার সামনে (বিভারলি হিল সোসাইটি) ১ম জানাযা এবং আগামীকাল বেলা ১১ টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এই এমপির ২য় জানাযা অনুষ্ঠিত হবে।

পূর্বতারা/ইউডি/ এইচএম

ভিডিও