,

 

লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : 7 July 2026, 03:07

রাঙামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে বিদ্যুতের লাইনে কাজ করার সময় বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন বেনসন চাকমা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার মহাজনপাড়া এলাকার নীল কান্তি চাকমার ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ভিডিও