,

 

বাঁশখালীতে দুই সিএনজি’র সংঘর্ষ, সড়কে ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 6 July 2026, 04:20

বাঁশখালীতে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে জুয়েল রানা নামে এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্যা পাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে।

জানা গেছে, চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন জুয়েল। দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের ছোট ভাই মো. আরাফাত জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও