,

 

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : 6 July 2026, 03:44

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. শাহিনকে (৫৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা বলেন, ঘটনার মাত্র এক বছরের মধ্যে রায় হওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে খাবারের লোভ দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত মো. শাহিন। ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা উচ্চ আদালতে অতি বিলম্বে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।

ভিডিও