,

 

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : 6 July 2026, 03:49

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার এবং ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি দল সেখানে কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েকমাস থেকে পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলছে।

ভিডিও