Monday, 29 June 2026

পটিয়ায় ৯০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : 29 June 2026, 05:54

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার দুই সহযোগী পালিয়ে গেছেন।

সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের বরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি টিনশেড ঘর থেকে ৯০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় বরিয়া এলাকার আরব মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় একই ঘটনায় জড়িত মো. আরাফাত হোসেন ও মো. কাউছার মিয়া পালিয়ে যান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিও