বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নগরের সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৬:৫৪

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকার ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯২ হাজার শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৭২ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সাতটি ইপিআই জোনের আওতায় নগরীর ৪১টি ওয়ার্ডে প্রায় ১ হাজার ৩২১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালিত হবে। যাতে কোনো শিশু এই সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পেইন শেষে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ পড়লে তাদের অভিভাবকদের নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর সুযোগ রাখা হবে।

প্রসঙ্গত, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। জন্মের পরপর শিশুকে শালদুধ (১ ঘণ্টার মধ্যে) খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে।

শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমতো সুষম খাবার খাওয়াতে হবে।

ভিডিও