,

 

লোহাগাড়ায় পাচারকালে ১২টি কচ্ছপ ও ১টি হনুমান উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : 9 June 2026, 11:12

লোহাগাড়ায় পাচারকালে ১২টি কচ্ছপ ও ১টি মূখপোড়া হনুমান উদ্ধার করেছে বন বিভাগ। ওই সময় পাচারকারী আটক করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেল ৫টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নেতৃত্বে বনবিভাগের একটি টিম অভিযান চালায়। অভিযানে কক্সবাজার চকরিয়া উপজেলার ভাঙ্গারমূখ বাজার নামক এলাকা থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এসময় হাদিস রহমান (৪০) নামে এক পাচারকারীকে আটক করা হয়। তিনি ঢাকা জেলার মীরপুর ১১ রোড নং-৩ কাঁচাবাজার সংলগ্ন এলাকার সুলতান মিয়া’র পুত্র।

বনবিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বনাঞ্চল থেকে গোপনে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে যাচ্ছে।

চুনতি বন্যপ্রাণী ও অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, আটককুত বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন,২০২৬ এর ১০(১) এবং (৪) ৪১(৩) ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বলেন, বাংলাদেশে বন্যপ্রাণী শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় ও পাচার দণ্ডনীয় অপরাধ।
অপরাধের ধরন ও সংশ্লিষ্ট প্রাণীর গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। একটি সংঘবদ্ধ ও শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বন থেকে অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ করে ঢাকা হয়ে দেশের বিভিন্ন প্রান্থে পাচার করে আসছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও