০
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাই কমিশনের ভেতর থেকে নরেন্দ্র (৩৫) নামে এক সহকারী নিরাপত্তরক্ষীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নরেন্দ্র ভারতীয় হাই কমিশনার অফিসে সহকারী নিরাপত্তরক্ষী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম। তিনি জানান, গতকাল রাতে ডরমেটরিতে ঘুমিয়ে ছিলেন তিনি। সকাল বেলা খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করেছি। মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতালের চিকিৎকরা বলতে পারবেন।
পূর্বতারা/ইউডি