,

 

লামায় বন্য হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : 19 May 2026, 03:52

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুবি আক্তার (৩৮) ওই এলাকার আব্দুস শুক্কুরের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় বন্য হাতির আক্রমণে ফসলি জমি ও বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছিল। হাতির উপদ্রব থেকে রক্ষার জন্য গিয়াস উদ্দিনের আমবাগানে বৈদ্যুতিক তারের ফাঁদ পাতা হয়।

ভোরে জমিতে কাজ করতে গিয়ে ওই নারীর পা ওই বৈদ্যুতিক ফাঁদে লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও