সারাদেশের মত চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে নগর পুলিশ। ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন ইউনিটে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়ার পর সদর দপ্তর এই নির্দেশনা জারি করে। সেই প্রেক্ষিতে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করেছে নগর পুলিশ।
এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) হাসান মাহমুদ শওকত আলী বলেন, সব সরকারি স্থাপনায় সাদা পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পুলিশের বিশেষ শাখাও এ ব্যাপারে কাজ করছে। কোন জায়গায় কোন সন্দেহজনক কিছু আছে কিনা সে ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। চট্টগ্রাম মহানগরীকে নিরাপদ রাখতে কাজ করছে পুলিশ। সংশ্লিষ্ট সব স্থাপনাগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
পূর্বতারা/ ইউডি