,

 

ফটিকছড়িতে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : 16 April 2026, 06:52

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে পড়ে সাফওয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান আল-আইন প্রবাসী হাফেজ মোহাম্মদ সাইফ উদ্দিনের ছেলে। সে একই এলাকার হাফেজ সুলতান আহমদের বাড়ির বাসিন্দা। পরিবারের তিন সন্তানের মধ্যে সাফওয়ান ছিল সবচেয়ে ছোট।

স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ জামশেদ জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে খেলতে খেলতে ঘরের পেছনের পুকুরে পড়ে যায় শিশু সাফওয়ান। পরে বিষয়টি টের পেয়ে তার মা দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে।

ভিডিও