চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলিখেলা) ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় সিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে আয়োজিত এক নিরাপত্তা সমন্বয় সভায় এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় বলিখেলা ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, জরুরি সেবার প্রস্তুতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা