শনিবার, ১৩ জুন ২০২৬

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৩০৬ ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে গত শনিবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শাহ আমানত বিমানবন্দরের ৩০৬টি মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, রোব ও সোমবার (১২ ও ১৩ এপ্রিল) দুই দিনে বাতিল হয়েছে ৯টি এবং সচল ছিল ৩০টি ফ্লাইট।

বাতিলের তালিকায় ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ও ১ট ডিপার্চার, ইউএস-বাংলার ২টি অ্যারাইভাল, এয়ার আরাবিয়ার শারজাহর ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।

ভিডিও