শনিবার, ১৩ জুন ২০২৬

মাদকের কারবারে সম্পদের পাহাড়, দম্পতির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:০১

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় এক দম্পতিকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরের পাহাড়তলী চুনা ফ্যাক্টরি এলাকার রুপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা রানী চৌধুরী।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, আদালত স্বামী-স্ত্রী উভয়কে চার বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করেছেন। মাদক ব্যবসার মাধ্যমে তারা অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে প্রমাণিত হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে স্বামীকে সহযোগিতা করে এক কোটি ৬০ লাখ তিন হাজার ২৩০ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেন সন্ধ্যা রানী চৌধুরী।

এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ২৩০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে ২০২২ সালের ২১ অক্টোবর দুদক তাদের বিরুদ্ধে মামলা করে। পরে তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

ভিডিও