শনিবার, ১৩ জুন ২০২৬

কক্সবাজারে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ০৪:২২

কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ইজিবাইকের আরও তিনজন যাত্রী। হতাহত যাত্রীরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়ার বালুখালী ব্রিজ এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের এ দুর্ঘটনা ঘটে।

শাহপুরী হাইওয়ের পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আহতদের স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বাসচালক ও হেলপার পলাতক রয়েছে। কিন্তু বাস ও ইজিবাইক দুটি জব্দ করে শাহপুরী হাইওয়ে পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ভিডিও