শনিবার, ১৩ জুন ২০২৬

হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করল ‘বাংলার জয়যাত্রা’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১

পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালীর দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর নিরাপদ পথ নিশ্চিত হওয়ার আশায় জাহাজটি বুধবার নোঙর তুলে রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। এটি বর্তমানে সৌদি আরবের রাস আল খাইর বন্দরে গিয়ে সার লোড করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল।

তিনি আরও জানান, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রণালী অতিক্রম করবে। জাহাজটিতে প্রায় ৩৭ হাজার টন সার রয়েছে।

জাহাজের প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, স্থানীয় সময় সকাল ৯টায় নোঙর তোলা হয় এবং এখন ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল গতিতে হরমুজের দিকে অগ্রসর হচ্ছে। গন্তব্য পর্যন্ত পৌঁছাতে আনুমানিক ৪০ ঘণ্টা সময় লাগতে পারে।

বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ভিডিও