শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবদল কর্মীর কবজি বিচ্ছিন্ন, পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তেজনা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ০১:১৮

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় মিনহাজ উদ্দিন নামের এক যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরের বাকলিয়ার বলুয়ার দিঘির পাড় এলাকায় এ হামলা হয়। গুরুতর আহত মিনহাজকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার একটি হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে।
এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর দেড়টার দিকে মিনহাজের অনুসারীরা দক্ষিণ বাকলিয়ার বউবাজার এলাকায় কয়েকটি বাড়িতে পাল্টা হামলা চালায়। এতে আরমান ওরফে এঞ্জেল নামের এক যুবক আহত হন এবং কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়।

পুলিশ জানায়, বলুয়ার দিঘির পাড় এলাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালি ও বাকলিয়া—দুই থানার আওতাধীন হওয়ায় উভয় থানা যৌথভাবে তদন্ত শুরু করেছে।

নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভূঁইয়া গণমাধ্যমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এর জেরে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়। দুই ঘটনাতেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, এর আগের দিন ৫ এপ্রিল একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ধারালো অস্ত্রের হামলার ঘটনা ঘটে, এতে অন্তত চারজন আহত হন। পুলিশ ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে এবং একটি শটগানসহ অস্ত্র উদ্ধার

ভিডিও