০
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার একটি পুকুর থেকে মো. শুক্কুর (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে কাজী মসজিদসংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মো. শুক্কুর একই থানার হাজীক্যাম্প এলাকার বাসিন্দা এবং নূর আহম্মদের ছেলে।
পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) খোকন দাশ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। লাশটির চোখে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।