বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে ভুয়া নথিতে কনটেইনার পাচারের চেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১০:৩৫

চট্টগ্রাম বন্দরে ভুয়া নথিপত্র ব্যবহার করে একটি কনটেইনার পাচারের চেষ্টা নস্যাৎ করেছে কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কনটেইনারটি উদ্ধার করা হয়।

বুধবার (১ এপ্রিল) বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪০ ফুট দীর্ঘ কনটেইনারটি স্বদেশী চিটাগাং জাহাজে ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের নামে আসে। এর এজেন্ট ছিল কন্টিনেন্টাল ট্রেডার্স।

গত ৩১ মার্চ বিকেলে ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান ও গেইট পাস ব্যবহার করে কনটেইনারটি এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে ট্রেইলারে তুলে সিপিএআর গেইট দিয়ে বের করা হয়। পরে অনুসন্ধানে হালিশহরের বারনীঘাট এলাকায় একটি গ্যারেজে এর অবস্থান শনাক্ত করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে কনটেইনারটি উদ্ধার করা হলেও জড়িতরা পালিয়ে যায়।

ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিডিও