শনিবার, ১৩ জুন ২০২৬

দামপাড়ায় ২ বাস কাউন্টারকে জরিমানা

ভাড়ার তালিকা টাঙায় না বাস কাউন্টারগুলো

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৪:২৭

ঈদযাত্রাকে কেন্দ্র করে দূরপাল্লার গণপরিবহন প্রতিষ্ঠানগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে দামপাড়া গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়, কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে দুইটি গণপরিবহন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ঈদের সময় গণপরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। বাস কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন করে না। যাত্রীদের ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন ও ভোগান্তিহীন হয় সেজন্য অভিযান চালানো হচ্ছে। তাদেরকে সতর্ক করা হচ্ছে। জরিমানা করা হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও