শনিবার, ১৩ জুন ২০২৬

খাল খনন কর্মসূচিতে দুর্নীতির সুযোগ নেই : আমীর খসরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:১৪

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গৃহিত খালখনন কর্মসূচির আওতায় চট্টগ্রামের মিরসরাইয়ে বামনসুন্দর খাল খনন উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে আমীর খসরু বলেন, সরকার খাল খনন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। এই প্রকল্পে দুর্নীতির স্থান নেই। সুযোগও নেই।

তিনি আরও বলেন, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে খালখনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে কৃষি ও মৎস খাতসহ নানাক্ষেত্রে উন্নয়ন হবে। পাশাপাশি জলবায়ু পরিরবর্তনের প্রভাব মোকাবেলায়ও ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, খাল দখলে যত বড় শক্তিশালী দখলদার হোক, তাদের ছাড় দেয়া হবে না।

দেশব্যাপী নদী-নালা-খাল জলাধরা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে মিরসরাইয়ের বামনসুন্দর এলাকার আলিরপোল এলাকা থেকে বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। এতে করে সরাসরি উপকারভোগী হবেন সাধারণ কৃষক। কৃষিতে সেচ নিশ্চিত করা যাবে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে।

ভিডিও