চট্টগ্রামের পটিয়া উপজেলায় দ্বিতীয়বারের মতো ইসলামিক কুইজ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পটিয়া টিভি এইচডি’র উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে পটিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক জ্ঞান বৃদ্ধি এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও নৈতিক মূল্যবোধভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া টিভি এইচডি’র পরিচালক ইমরান হোসেন মুন্না, পটিয়া টিভি এইচডি’র অ্যাডমিন ও ইসলামিক কুইজ প্রতিযোগিতার পরিচালক নুসাইফা খানম। এছাড়াও পটিয়া টিভি এইচডি’র রিপোর্টার ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।