শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যে পরিমাণ খেজুর বরাদ্দ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:০০

সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুরের বরাদ্দ নিয়ে দেশজুড়ে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা শুরু। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যের পর বিভিন্ন জেলা ও উপজেলায় কত কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানান, চট্টগ্রামের ১৫টি উপজেলায় প্রায় ৫০০ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ফটিকছড়িতে ৩৯ কার্টন, আনোয়ারায় ২৫ কার্টন, হাটহাজারীতে ৩৫ কার্টন, পটিয়ায় ৩৭ কার্টন এবং সীতাকুণ্ডে ২৫ কার্টন খেজুর দেওয়া হয়েছে।

এ ছাড়া সন্দ্বীপে ৩৭ কার্টন, মীরসরাইয়ে ৩৭ কার্টন, রাঙ্গুনিয়ায় ৩৫ কার্টন, বোয়ালখালীতে ২৫ কার্টন, রাউজানে ৩৫ কার্টন এবং চন্দনাইশে ২৫ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বাঁশখালীতে ৩৭ কার্টন, লোহাগাড়ায় ২৫ কার্টন, সাতকানিয়ায় ৩৭ কার্টন, কর্ণফুলীতে ১৫ কার্টন এবং চট্টগ্রাম মহানগরে ২৫ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, সৌদি আরবের বাদশাহ প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ২৫০ কার্টন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত ৫ মার্চ সংশোধিত এক আদেশের মাধ্যমে এই বরাদ্দ চূড়ান্ত করে জেলা প্রশাসকদের অনুকূলে পাঠিয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জনসংখ্যার অনুপাত ও ইউনিয়নের সংখ্যা বিবেচনা করে এসব খেজুর বণ্টন করা হয়েছে। তবে বরাদ্দের পরিমাণ ও বণ্টনের স্বচ্ছতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।

ভিডিও