চট্টগ্রামে জেন্টেল পার্ক ও শৈল্পিক নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৯ মার্চ) নগরীর আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে অভিযান চালিয়ে এসব জারিমানা করা হয়।
অভিযানে পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়িয়ে বিক্রি করার অভিযোগে জেন্টেল পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্য প্রতিষ্ঠানের তৈরি পোশাক নিজেদের উৎপাদিত বলে বিক্রি করায় শৈল্পিক নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে ইন্টার লিঙ্ক কসমেটিককে ৫ হাজার টাকা এবং একই অপরাধে আর বি কালেকশনকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।