,

 

মিরসরাইয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল কর্মীসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

প্রকাশ : 6 March 2026, 08:21

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদাবাজি ও দস্যুতার পৃথক অভিযোগে ছাত্রদলের কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।

এরআগে, বৃহস্পতিবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে অপহরণ করে আটকে রাখা দুইজনকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার সাফায়েত হোসেন শুভ (২৫) ও কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বামনসুন্দর এলাকার দেলু মিয়া সওদাগর বাড়ীর রফিকুল ইসলাম সোহেল (৩৭)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের পর স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও দস্যুতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিডিও