শনিবার, ১৩ জুন ২০২৬

খালি পায়ে প্রভাতফেরি, শহীদ মিনারে ‘বয়ান’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে তারুণ্যনির্ভর সাংস্কৃতিক সংগঠন বয়ান শিল্পাঙ্গন। প্রভাতফেরিতে অংশ নিয়ে সংগঠনটির নাট্যকর্মীরা খালি পায়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তারা একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সমবেত কণ্ঠে পরিবেশন করেন। এতে ভাষা আন্দোলনের চেতনায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাট্যকর্মী সায়েম উদ্দীন বলেন, ‘একুশ মানে আত্মত্যাগ, অধিকার আদায় ও সাংস্কৃতিক মুক্তির অঙ্গীকার। আগামীতেও প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বয়ান শিল্পাঙ্গন আরও সক্রিয়ভাবে কাজ করে যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন অভ্র বড়ুয়া, অবন্তি বিশ্বাস, রচয়িতা ঐশী, সাজু বড়ুয়া, পার্থ সারথি দে, মনিরুল মান্নান মামুন, অনিক বড়ুয়া ও আবৃত্তিশিল্পী অর্ণব বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ভিডিও