শনিবার, ১৩ জুন ২০২৬

চিটাগাং সংবাদপত্র হকার্স সমবায় সমিতির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯

চিটাগং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অলি আহম্মদ সভাপতি এবং আবুল কাশেম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচন মো. রবিউল হক সহসভাপতি এবং হারুন-উর-রশিদ, বিকাশ চন্দ্র নাথ ও তাজুল ইসলাম রাজু সদস্য নির্বাচিত হয়েছেন।

হকার্স সমিতির নেতারা জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৩৬৪ ভোটারের মধ্যে ২৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভিডিও