শনিবার, ১৩ জুন ২০২৬

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত চাওয়া হয়েছে রিটে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী আতাউল মজিদ। তিনি জানান, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে।

ভিডিও