শনিবার, ১৩ জুন ২০২৬

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, বেরিয়ে গেলেন রুমিন ও ইশরাক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের সময় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।

শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তবে এ সময় ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও ঢাকা–৬ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন শপথ কক্ষ থেকে বেরিয়ে যান।

পৌঁছাতে দেরি হওয়ায় জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

ভিডিও